কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলা মাছিম পুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ মোয়াজ্জম হোসেন তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছেন। যার রাজনীতির বয়স ৪০ বছর।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও রয়েছেন জড়িত। তিনি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের এর একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন অবিরত। মেধা, ভালোবাসা আর সততা দিয়ে সফল ভাবে দায়িত্ব পালন করেছে কুমিল্লা উত্তর জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক, তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ ও সভাপতি। এছাড়াও তুখোড় বক্তা হিসেবে এলাকায় রয়েছে বেশ সুনাম। পরে জীবিকা নির্বাহ করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকরিতে যোগদান করেন। সেখানেও বিএনপির ইউনিটে থেকে দলের জন্য কাজ করে গেছেন ঝুঁকি নিয়ে।
পাশাপাশি বিএনপির ক্লান্তিকালে রাজধানীসহ তিতাস উপজেলার বিভিন্ন সভা-সমাবেশ ও আন্দোলন সংগ্রামে ছিলো প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে। তিনি আসন্ন তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি পদপ্রার্থী হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা ব্যাপক।