তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃরমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দিতে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি- কাউন্সিল অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ও উপজেলা যুব দলের সদস্য মো.রোকন উদ্দিন মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুব আলম সরকার,কাজী কবির হোসেন সেন্টু, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, আবদুস সালাম মোল্লা মেম্বার, আক্তারুজ্জামান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হিরা, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম টুলু, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম রাসেল মেম্বার, রুবেল মিয়া, আক্তার মিয়া, মাঈনুল সিকদার।
সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির দ্বি কাউন্সিলে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হওয়ার কমিটির গঠন করা সম্ভব হয়নি।