শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫দফা দাবিতে পবিপ্রবিতে সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

মো: সোহেল তালুকদার, পটুয়াখালী :

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবীতে পটুয়াখালিী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ দুপর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষি ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র গাজী রেজওয়ান হাসান, রিয়াজুল নাহিদ, শাহরিয়ার ইকবাল লিমন ও ১ম সেমিস্টারের ছাত্রী মৌমিতা বেগম। সমাবেশ শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর এর মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের ৫দফা দাবী অত্যন্ত জরুরী বলে উল্লেখ করেন। ১. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির (বিএডিসিসহ অন্যান্য) কোন সুযোগ রাখা যাবে না। ২. ১০ম গ্রেডের উপসহাকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) চাকুরীতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। ৩. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই সরকারী কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। ৪. কৃষি/ কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারী প্রজ্ঞাপন জারি করতে হবে। ৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই) এর অধিনে রাখতে হবে এবং ডিএইতে কর্মকর্তাদের পদবী হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। এক পর্যায়ে ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বলেন, তোমরা তোমোদের যৌক্তিক দাবিতে আন্দোলন, সমাবেশ করবে কিন্তু তাতে যেন পরীক্ষা ও ক্লাস কার্যক্রমের কোন বিঘ্নিত না হয়। তোমাদের জীবন থেকে ১ দিন যাতে নষ্ট না হয় এবং কোন জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি পবিপ্রবির প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, পরীক্ষানিয়ন্ত্রক প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ রাশিদুল করিমসহ শিক্ষক কর্মকর্তা বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102