কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনার কৃতি সন্তান রেজাউল করিম রতন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে সদ্য পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কুমিল্লা সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে শুক্রবার বিকালে হোমনা শাখায় এক আলোচনা সভার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি সোনালী ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম রতন।
সোনালী ব্যাংক হোমনা শাখার ম্যানেজার মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শফিকুল করিম সফিক, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. রেজাউল করিম, মো. কামরুজ্জামান, প্রভাষক মো. হুমায়ুন কবির, ডেসকো কর্মকতা ও সরকারি কলেজের সাবেক এজিএস মোসলেম উদ্দিন রিপন, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোঃ ইয়া মুছা ও সফিকুল ইসলাম বিটন, মেঘনা শাখার এজিএম মো. শহীদুল আলম, এসপিও ইমরান হোসেন, মো. আমজাদ হোসেন, মো. সিরাজুল ইসলাম, সেরাজুর রহমান, প্রিন্সিপাল অফিসার মো. শাহজাহান ও মোঃ আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন শাজু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর সদস্য সচিব রিয়াজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসপিও সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার অর্থমন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। তিনি হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত আবদুল কুদ্দুস’র বড় ছেলে।