সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগর বিআরডিবির নির্বাচনে আমিরুল চেয়ারম্যান আকতার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নিবার্চন বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকালে নাসিরনগর বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান (সভাপতি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভূইয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পরিচালক (সদস্য) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১নং ব্লকে মোঃ সফিকুল ইসলাম, ৩নং ব্লকে মোঃ গিয়াস উদ্দিন শাহ্ এবং ৪ নং ব্লকে মোঃ আলী আশরাফ নির্বাচিত হন। নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন। নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিআরডির উপ-পরিচালক (মার্কেটিং) মোঃ বেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা উপ-নিবন্ধক মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান সবুজ, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিক, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ ইউসিসিএলিঃ এর সদস্যগন।

উল্লেখ্য, মোঃ আমিরুল হোসেন চকদার ইউসিসিএলিঃ এর তৃতীয়বারের মতো চেয়ারম্যান (সভাপতি) ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102