সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিভাগীয় প্রধানদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ : ০৮ আগস্ট ২০২৬ খ্রি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাস করে উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

আজ উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে প্রশাসক এই পরিদর্শন করেন।

প্রশাসক বিভাগীয় প্রধানদের নিয়ে উত্তরা সেন্টার ,দিয়াবাড়ি মেট্রোরেল ,উত্তর সিটি কর্পোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা , মিরপুর-১২ পল্লবী, কালশি , ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী,প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে,ফার্মগেট, কাওরান বাজার, বাংলা মোটর ,হোটেল সোনারগাঁও এলাকা, আসাদগেট ,মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে প্রশাসক উত্তরার মেট্রোরেল , দিয়াবাড়ি খাল, মিয়াকো বন , উত্তরের সেন্টার পয়েন্ট নার্সারি বন, সংসদ ভবন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম,মেট্রোরেল ও এলিভেট এক্সপ্রেস লাইনের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার পরামর্শ দেন।

এ সময় প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা,বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছতা অভিযান নিয়ে জনগণকে সচেতন করাসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে পরামর্শ দেন।

পরিদর্শনকালে প্রশাসক ডিএনসিসির আওতাধীন যেসব এলাকা খালি রয়েছে সেখানে বৃক্ষ রোপনের মাধ্যমে গ্রীন ঢাকা গড়ার উপর জোর দেন এবং সংশ্লিষ্ট পরিবেশ বিভাগের প্রধান কে নির্দেশনা প্রদান করেন।

প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে আলাদা আলাদা টিম গঠন করে টিমের মাধ্যমে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান,প্রশাসক মহোদয়ের পিএস মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ এস,এম, শফিকুর রহমান , জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102