শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মিঠা পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষস্থানে রাজশাহী বিভাগ, সরবরাহ হচ্ছে ২৫ জেলায় জমি খুঁড়তেই বেরিয়ে এলো পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন বিভাগীয় প্রধানদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক আশুলিয়ায় বিএনপি ও যুবদল নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, এলাকায় চাঞ্চল্য! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

আশুলিয়ায় বিএনপি ও যুবদল নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, এলাকায় চাঞ্চল্য!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতা ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী হাজী ইসমাইল হোসেন মোল্লা এবং তার জামাই ঢাকা জেলা যুবদল নেতা আতিকুর রহমান উজ্জ্বলকে কাফনের কাপড় গোলাপজল ও বিদেশি পিস্তলের গুলি পাঠিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ আগস্ট ২০২৬) ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় ঘটে যাওয়া এ নজিরবিহীন ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রের জানা যায়, শনিবার ফজরের নামাজ শেষে আশুলিয়ার জামগড়াস্থ ইসমাইল হোসেন মোল্লার নিজ বাড়ির ঘরের দরজার সামনে একটি থলে দেখতে পাওয়া যায়। থলেটি খুলতেই ভেতরে কাফনের কাপড় এক বোতল গোলাপজল, একটি বিদেশি পিস্তলের তাজা গুলি এবং একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায়।

ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণায় যুক্ত থাকায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হুমকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​ভুক্তভোগী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল হোসেন মোল্লা বলেন আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে এবং পরিবারসহ মানসিকভাবে ভেঙে ফেলার উদ্দেশ্যেই এই সন্ত্রাসী কায়দায় হুমকি দেয়া হয়েছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

​খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিদর্শনে আসা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কদ্দুস জানান, খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চিঠির উৎস ও এ ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102