সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ৯ আগস্ট ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যত পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এসময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এদেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) এর উপর গুরুত্ব দিচ্ছি। এসময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেগুলোতে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান।

আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এদেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে সাফল্যের সাথে এই সেক্টরে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102