বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিতাসের বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফে ১২ দিনব্যাপী মাহফিলের ঘোষণা কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে বিদেশি মদসহ ৬ জন গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

কুমিল্লা মেঘনায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তাএজাহারে উল্লেখিত ১৭ আসামির সবাই কারাগারে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মেঘনা থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ জন এবং অজ্ঞাতনামা ২ জনসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্তে ঘটনার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানায় গত ১০ মে ২০২৬ তারিখে হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছেন মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক। তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত ১৫ জন এবং অজ্ঞাতনামা ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল হক বলেন, তদন্তের সময় ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
পুলিশ জানায়, এসআই ওবাইদুল হক গত মে মাসে মেঘনা থানায় যোগদানের পর বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে অংশ নিয়ে কাজ করছেন। সম্প্রতি একটি হত্যা মামলার আসামি গ্রেপ্তারে অবদানের জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও দুই হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া সম্প্রতি একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসআই ওবাইদুল হক বলেন, ‘জেলা পুলিশ সুপার, হোমনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওসি (তদন্ত)-এর দিকনির্দেশনা ও সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102