মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
​কুমিল্লার হোমনায় দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী জাহেদ আহমেদ জানান, সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথিমধ্যে রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ার একটি বাড়ির দেয়াল অতি বৃষ্টির কারণে হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​আহত তিন শিক্ষার্থীর হলো​ নিলীমা রোল-২৭, শাখা-মেঘনা, গ্রাম- চারকুরিয়া, পিতা- নজরুল ইসলাম, ​তানিশা রোল-৩৭, শাখা-পদ্মা, গ্রাম- চারকুরিয়া, ​ইরসানা: রোল-৪৭, শাখা-পদ্মা, গ্রাম- শ্রীনগর।
​এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
​বর্তমানে আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102