মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জ’ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে-শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সুইস রাষ্ট্রদূতের আশ্বাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক নিয়ে কচি বাবুর গণসংযোগ সরকার-এনজিও সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে চায় সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার! দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ জুন ২০২৬

আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন।

এ সময় প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে।

এ সময় প্রশাসক আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ বৃক্ষ রোপন করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হলো।

তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এজন্য ছাদের জমে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।

প্রশাসক নগরবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন।

প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। এই সরকার জনগণের সাথে আছে এবং জনগণের সাথে থাকবে, জনগনের জন্য যা ভালো তাই করবে।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102