মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জ’ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে-শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সুইস রাষ্ট্রদূতের আশ্বাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক নিয়ে কচি বাবুর গণসংযোগ সরকার-এনজিও সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে চায় সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার! দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ জুন ২০২৬ (সোমবার):

জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সায়দাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম -এর নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়, যা বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল।
এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে উক্ত মামলাগুলোর মাধ্যমে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102