সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার-এনজিও সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে চায় সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার! দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি ‎সরাইলে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদযাপিত: মানবিক সেবায় উজ্জ্বল ডা. শেখর কুমার মণ্ডল ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ কালিকচ্ছ বাজারের সংঘর্ষে জড়িত ৩ জন সহ সরাইল থানার পুলিশের বিশেষ অভিযানে মোট আটক ৫ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী আটক বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা: খাদ্যপণ্য, সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ আসন্ন চারঘাট পৌর নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল

আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ​আজ সোমবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​​গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, ​মো. লিটন মিয়া (৪০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। ​মীর নাজমুল ইসলাম (২৯) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার নাসির আহমেদের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ​মো. ইমরান (৩০) গাজীপুরের জয়দেবপুর থানার হাড়িনাল এলাকার নুরুল ইসলামের ছেলে।

​​পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার ওসির নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়।

​রোববার (২৮ জুন) রাত ১০টা ১৫ মিনিটে আশুলিয়ার পানধোয়া এলাকায় ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার অফিস সংলগ্ন তাজুর গলিতে প্রথম অভিযানটি চালানো হয়। আশুলিয়া থানার এসআই শফিউল আলম সোহাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. লিটন মিয়া ও মীর নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ টাকা।

​আজ সোমবার (২৯ জুন) ভোর ৩টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকার সিরাজগঞ্জ হোটেলের সামনে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। এতে মো. ইমরান নামের আরেক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​এই বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাদকমুক্ত ও নিরাপদ আশুলিয়া গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102