শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিলেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ এপ্রিল ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও বাণিজ্য-নির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।
তিনি বিভিন্ন উন্নত দেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। রপ্তানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনার আহ্বান জানান।

তিনি আজ পান্থপথের পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) Enhanced Integrated Framework (EIF)-এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিকল্প রপ্তানি ও পরিবহন রুট গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্বায়ত্তশাসন আমাদের টিকে থাকার প্রধান উপায়।

রত্নাকর অধিকারী বলেন, তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। তিনি রপ্তানিমুখী শিল্প স্থাপনা দ্রুত তৈরি করার তাগিদ দেন। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্যনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য অংশীদারত্ব বৈচিত্র্যময় করা জরুরি।

রত্নাকর অধিকারী জানান, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশ করতে পারে। তিনি বলেন, ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নের বিনিয়োগ প্রস্তাব তৈরি হয়েছে।

বৈঠকের শেষাংশে, উভয় পক্ষ টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে নতুন সমাধান অনুসন্ধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102