শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

ধামরাই সরকারি কলেজের উন্নয়নে এমপি তমিজ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের আশ্বাস

মো: মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

ধামরাই সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী মহোদয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দীন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় মাননীয় এমপি আলহাজ্ব মোঃ তমিজ উদ্দীন ধামরাই সরকারি কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষা সম্প্রসারণ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কলেজের জন্য অডিটোরিয়ামসহ দশতলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ছাত্রী হোস্টেল স্থাপন এবং বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় শিক্ষক পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার প্রদান করেন।

সাক্ষাৎ শেষে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী, উপাধ্যক্ষসহ প্রতিনিধি দলের সদস্যরা মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁকে কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘স্পৃহা’ উপহার হিসেবে প্রদান করা হয়।

কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মাননীয় এমপির আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে ধামরাই সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে, যা শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102