আলী আহসান রবি :
মানিকগঞ্জ, ২৪ জুন ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনতা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসছে। খালের পানি দিয়ে শুষ্ক মওসুমে ধান চাষ, খালে মাছ, খাল পাড়ে গাছ লাগানো হবে, খালের পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর হবে। এক কথায় বলা যায়, ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা খরা।
বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জমায়েতের উদ্দশে এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করে খালপাড়ে একটি তালগাছের চারা রোপন করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, এস এ জিন্নাহ কবীর এমপি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।