শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

আরডিএ রংপুরে ৫৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার (২২ জুন ২০২৬)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন রংপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৫৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, কারিগরি ও সহায়ক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমাদানের পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের ওয়েবসাইট (www.rdarangpur.gov.bd) পাওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102