শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের মাসিক আড্ডা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫  মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক ভোর থেকেই ঝিরিঝিরি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। বৃষ্টির নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬ খ্রি. বিকেলে কাব ভবন হলরুমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে ১৮-২০ ২০২৬ পর্যন্ত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ২০২৫ এর স্কাউট পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত ও স্কাউট সালামের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের পরিচালক (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম)  ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ক্যাম্প ২০২৫ এর ডেপুটি ক্যাম্প চীফ আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন,
আজকের এই আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত প্রিয় স্কাউটবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ—সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্কাউটদের অর্জন ও প্রশংসা বাণী আজকের দিনটি আমাদের তরুণ স্কাউটদের জন্য অত্যন্ত গর্বের। আপনারা কঠোর পরিশ্রম, মেধা ও একাগ্রতার মাধ্যমে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে এই ক্যাম্পে এসেছেন।
স্কাউটিংয়ের গুরুত্ব ও লক্ষ্যস্কাউটিং কেবল কোনো আনুষ্ঠানিকতা বা ব্যাজ অর্জনের বিষয় নয়, এটি হলো জীবন গঠনের একটি চমৎকার মাধ্যম। এটি আমাদের তরুণদের শৃঙ্খলা, পরোপকার, সাহসিকতা এবং মানবিক মূল্যবোধ শিক্ষা দেয়।  তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি আপনাদের অর্জিত স্কাউট প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। যেকোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে সবার আগে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।

এসময়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার পল্টু বাসার, বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চল আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (প্রাগ্রাম) মোঃ আবু সাঈদ,  জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, সম্পাদক অন্নেষণ মুক্ত স্কাউট দল মোঃ হোসেন আলী ছোট্রু, রোভার লিডার ও যুগ্ন সম্পাদক মোঃ আহসান উল্লাহ খান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ( প্রোগ্রাম)  মোঃ কাহারুল ইসলাম জয়,।

নোট: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে ১১৫০ জন এওয়ার্ড প্রার্থী, এবং কর্মকর্তা ৩০০ জন, স্বেচ্ছাসেবক ৭০ জন, ইউনিট লিডার ১১০, জন,
অভিভাবক ১০০ জন অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102