শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের মাসিক আড্ডা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস’কে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বাহ পানিসম্পদ মন্ত্রীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
‎ঢাকা ১৭ জুন, ২০১৮

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস এর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

‎আজ রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএস এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, সিইজিআইএস এর কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরী।  পেশাগত দক্ষতা, গবেষণা, খাল খনন,  টেকসই বাঁধ নির্মাণ, পানি সম্পদের সঠিক ব্যবহার ও উন্নয়নে  সিইজিআইএস নীতি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই করে আসছে। পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ করার আহ্বান জানান তিনি।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএস কে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। যুগের সাথে তাল মিলিয়ে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা যায় সেদিকে বেশি মনোনিবেশ করার অনুরোধ জানান মন্ত্রী।

‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছি। সিইজিআইএস ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102