আলী আহসান রবি :
রবিবার, ১৪ই জুন ২০২৬
বর্তমান সরকারের উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক খুঁজে বের করার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (EESS) [পূর্বনাম: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম] এর আওতায় দেশব্যাপী *”Startup, Science Project and Innovation Idea Showcasing”-* প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।
উক্ত আয়োজনে দেশের প্রতিটি প্রান্তের ৬ষ্ঠ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। ৩ টি ধাপে যথা- উপজেলা পর্যায় (১২ জুন, ২০২৬), জেলা পর্যায় (১৪ জুন, ২০২৬) ও জাতীয় পর্যায় (২৮ জুন, ২০২৬) এ অনুষ্ঠিত এ আয়োজনে দেশসেরা *১০টি দলকে* পুরস্কৃত করা হবে। উক্ত জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানক এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
উক্ত আয়োজনের অংশ হিসেবে *আগামী ১৪ জুন, ২০২৬ খ্রি:* *বি এ এফ শাহীন কলেজ, ঢাকা*- র মিলনায়তন (*শাহীন হল*) এ *ঢাকা জেলা পর্যায়ের* অনুষ্ঠানে *সম্মানিত প্রধান অতিথি* হিসেবে উপস্থিত হয়ে ক্ষুদে উদ্ভাবকদের অনুপ্রেরণা প্রদানের জন্য সদয় অনুমতি প্রদান করেছেন *গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মহোদয়।*
উল্লেখ্য ঢাকা জেলার ০৫ টি উপজেলা ও মহানগরীর ১৬ টি শিক্ষা থানার সম্ভাব্য ৩৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮১৬ টি দল ১২ জুন, ২০২৬ এ উপজেলা/ শিক্ষা থানা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। যার মধ্যে থেকে *বিজয়ী ৩৭টি দল* (০৫ টি উপজেলা থেকে ১ টি করে মোট ০৫ টি দল ও ১৬ টি শিক্ষা থানা থেকে ০২ টি করে মোট ৩২ টি দল)জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। জেলা পর্যায়ে ৩৭ টি দল হতে সেরা ০৩ টি দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হবে এবং ১৭ টি দলকে জাতীয় পর্যায়ের আয়োজনের জন্য নির্বাচিত করা হবে।
জাতীয় পর্যায়ে সেরা ১০ টি দলকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য প্রতিটি দলে সদস্য সংখ্যা ০৫ জন (০৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক)। অর্থাৎ জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রতিযোগী সংখ্যা ১৮৫ জন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দর্শক শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ৫০০ জন এ মিলনমেলায় অংশ নিবেন। তরুণ শিক্ষার্থীদের একই ছাদের নিচে Startup বিজনেস আইডিয়া, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনের এ আয়োজন ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে।