শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাড়ে ৪ লক্ষ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, শিক্ষা মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার ১৩ জুন ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাড়ে ৪ লক্ষ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনে’র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে সরকার কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুলাইয়ে দেশের প্রায় সাড়ে ৪ লক্ষ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী শীঘ্রই সারা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু করা হবে

তিনি আরো বলেন, শিক্ষা মানেই সারাদিন বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়। শিক্ষা হতে হবে আনন্দময়। এজন্য সরকার ইতোমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে। এছাড়া, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে তৃতীয় ভাষা শিক্ষা চালুসহ কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

এ সময় তিনি জানান, শত বছরের পুরনো স্কুলগুলোকে জাতীয়করণের বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলায় নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102