সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বুধবার (০৯ এপ্রিল) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের কুট্রাপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ আকবর আলীর পুত্র। এ সময় দুর্ঘটনায আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান এক জনের মৃত্যু নিশ্চিত করে বলেন আহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি ।

জানা যায়,বুধবার ভোরে (ঝিনাইদহ -ট ১১-১১১৩) ট্রাকটি পাথর নিয়ে ঢাকামুখী ও ঢাকা থেকে কলা বোঝাই (ঢাকা মেট্রো-ট ২২-৬৯৯৭) ট্রাকটি সিলেট মুখী যাওয়ার সময় সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কলা বোঝাই ট্রাক চালক ফাহাদ (২৩) গুরুতর আহত হলে তাকে সরাইল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় আরো তিন জন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে তাদের কে ঘটনাস্থলে পাওয়া যায় নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত একজনের নাম ঠিকানা জানা গেছে আহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102