শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া এলাকার শরীফ মার্কেটে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর এবং সালিশের নামে অপমান সহ্য করতে না পেরে আল আমিন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহতের লাশ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে রাখা হয়েছে। নিহত আল আমিন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দেওয়ান তারুটিয়া গ্রামের আলম সরকারের ছেলে তিনি বিবাহিত ছিলেন এবং জীবিকার তাগিদে আশুলিয়ায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আল আমিনের বিরুদ্ধে মোবাইল ও টাকা চুরির একটি মিথ্যা অপবাদ আনা হয়। এরপর এলাকার প্রভাবশালী ব্যক্তি ও বাড়িওয়ালা কামাল,তানভীর বিপ্লব সুমনসহ অজ্ঞাত আরও ১০-১২ জন অসাধু ব্যক্তি তাকে একটি স্থানীয় রিকশা গ্যারেজে ডেকে নিয়ে যায়।
সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয় পরবর্তীতে স্থানীয়ভাবে একটি প্রহসনের সালিশ ডেকে আল আমিনকে ৪০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করার চাপ দেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতন এবং পরের দিন (৯ জুন ২০২৬) বাসায় এসে পুনরায় অপমান করায় সেই ধকল ও মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি আল আমিন। তীব্র ক্ষোভ ও অভিমানে দুপুর ১ টার দিকে আল আমিন বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর ক্ষোভ, একজন মানুষকে এভাবে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করা হলো জনসমক্ষে অপমান করা হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপমানের বিচার না পেয়েই ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি চাই নির্বাক পরিবার, চান না মামলা নিহত আল আমিনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তবে চরম ক্ষোভ ও হতাশা থেকে তারা কোনো মামলা মোকদ্দমায় জড়াতে চাচ্ছেন না।
নিহত আলমিনের বাবা অশ্রুভেজা কণ্ঠে বলেন আমরা গরিব মানুষ গরিব মানুষের কোনো বিচার এই দেশে নাই, কোনোদিন পাইও না। মামলা কইরা কী হইবো আমার পোলা তো আর ফিরত আইবো না।
খবর পেয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুজ্জামান ও (এসআই) মোঃ তালেব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চুরির অপবাদে পিটিয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়া সেই প্রভাবশালী বাড়িওয়ালা কামাল তানভীর বিপ্লব সুমনসহ অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।