শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

জনসেবায় অঙ্গীকারবদ্ধ লিটন মাহমুদ বাবু, ৪০০ জনের মাঝে বস্ত্র বিতরণ

এস এম সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এস এম সবুজ :

ঢাকা, রবিবার (৭ জুন ২০২৬)

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু।

রবিবার (৭ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লিটন মাহমুদ বাবু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দলের নেতাকর্মীরা জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রায় ৪০০ জন অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। লিটন মাহমুদ বাবুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রহমান লিটন

এবং আদাবর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচ এম মোজাম্মেল হক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102