বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি করণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ

e-VAT System এ সংরক্ষণ করার জন্য করদাতাগণ কর্তৃক এযাবতকালে হার্ড কপি আকারে দাখিলকৃত সকল মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য e-VAT System এ Hard Copy Return Entry নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে। উক্ত সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৫/০১/২০২৬ তারিখে একটি পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী ৩১/০৩/২০২৬ তারিখের মধ্যে সকল হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু e-VAT System হতে দেখা যাচ্ছে যে, এখনো উল্লেখযোগ্য সংখ্যক হার্ডকপি রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ড জুলাই-২০২৬ হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ কারণে যে সকল প্রতিষ্ঠান হার্ডকপি রিটার্ন দাখিল করেছে কিন্তু অনলাইন সিস্টেমে এন্ট্রি করেনি তাদের ক্ষেত্রে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো। যে সকল প্রতিষ্ঠান উক্ত সময়ের মধ্যে হার্ডকপি রিটার্ন e-VAT সিস্টেমে এন্ট্রি করবে না, সে সকল প্রতিষ্ঠানের Closing Balance মে-২০২৬ মাস হতে অপরিচলনযোগ্য (Freeze) করা হবে, অর্থাৎ উক্ত স্থিতির বিপরীতে কোন সমন্বয় করা যাবে না। অপরদিকে, রিফান্ড আবেদন বিবেচনার ক্ষেত্রে যেহেতু শতভাগ রিটার্ন অনলাইনে থাকা বাধ্যতামূলক, তাই পূর্বের সকল VAT রিটার্ন e-VAT সিস্টেমে এন্ট্রি না করলে প্রতিষ্ঠান কোন রিফান্ডের আবেদন দাখিল করতে পারবে না ।

জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদীহিতা আনার চলমান উদ্যোগে সম্মানিত করাদাতাগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102