সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র হতে সাবধান পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন ধামরাইয়ে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১, আহত ২ শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী- নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০১ জুন ২০২৬:

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সহযোগিতায় লিবিয়ার ত্রিপোলি হতে মোট ১৭৪ জন স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ (১ জুন ২০২৬) সকাল ০৫:১০ ঘটিকায় Buraq Air (UZ-0222) ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। IOM-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM) এক সাথে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102