বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৬ জুন ২০২৬ (শনিবার):

নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসাথে বসে নগর সমস্যাসমূহ চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক সমাধান প্রস্তাবনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘দক্ষিণের জানালা’ নামক নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণের জানালা শীর্ষক এ নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শুধু সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করতে এটি কার্যকরী ভূমিকা রাখবে। সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষিণের জানালার মাধ্যমে নাগরিকেরা শাসন প্রক্রিয়ায় মতামত ও অংশগ্রহণের সুযোগ পাবে। এটি নাগরিকদের সচেতনতার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কার্যক্রম গ্রহণ করতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই শহর যেমন সম্ভাবনাময়, তেমনি চ্যালেঞ্জপূর্ণও। যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সংকট, জনস্বাস্থ্য ঝুঁকি এবং নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আমাদের দৈনন্দিন বাস্তবতা। তবে আমরা বিশ্বাস করি, সমস্যার চেয়ে বড় হলো সমাধানের ইচ্ছাশক্তি এবং সমন্বিত উদ্যোগ।

“দক্ষিণের জানালা” সেই সমন্বিত উদ্যোগেরই একটি বাস্তব রূপ। এখানে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করবেন, বিশ্লেষণ করবেন এবং তথ্যভিত্তিক সমাধান প্রস্তাবনা তৈরি করবেন। খাতভিত্তিক সেমিনার, টাউন হল মিটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র আলোচনা নয়, বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। এমন একটি শহর গড়ে তোলা, যেখানে নাগরিক শুধু সুবিধাভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সক্রিয় অংশীদার।”

এই উদ্যোগ ঢাকা দক্ষিণকে আরও বাসযোগ্য, আধুনিক এবং মানবিক নগর হিসেবে গড়ে তুলতে একটি নতুন দিগন্ত উন্মোচন করার আশা প্রকাশ করে প্রশাসক
নাগরিকদের উদ্দেশ্য বলেন, “শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে- আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের শ্লোগান- আমি বদলাই, ঢাকা বদলাবে।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসেবে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম সেশনের বিষয় ছিলো ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা: বাস্তবতা ও করণীয়’, যেখানে নগরীর জলাবদ্ধতা সমস্যার কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞ, নাগরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা আলোচনা করেন। ডিএসসিসির জলাবদ্ধতা বিষয়ে ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) জনাব সাইফুল ইসলাম জয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত; আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা; এস এম মাহবুবুর রহমান, নির্বাহী পরিচালক, Institute of Water Modelling(IWM); মোঃ মোতালেব হোসেন সরকার, নির্বাহী পরিচালক, Center for Environmental and Geographic Information Service(CEGIS); অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, নির্বাহী পরিচালক, Institute for Planning and Development (IPD)।

সেমিনারের দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’। এ সেশনে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ করেন। ডিএসসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন সেশনের মূল নিবন্ধ উপস্থাপন করেন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ফিরোজ জামান, প্রানী বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক কবিরুল বাশার, কীটতত্ত্ববিদ, প্রাণিবিদ্যা বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মো.খলিলুর রহমান, কীটতত্ত্ববিদ, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা; জনাব মাসুদ কামাল, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক; ডা. রোজিনা আফরোজ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মেডিকেল এন্টোমলজি বিভাগ, আইইডিসিআর, মহাখালী।

উভয় সেশনে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসসিসি প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। নগরজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে কার্যকর ও প্রায়োগিক সমাধান নিশ্চিতকরণে ‘দক্ষিণের জানালা’ দৃষ্টান্ত উপস্থাপন করবে বলে উপস্থিত বিশেষজ্ঞগণ আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102