মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, জুন ০৯, ২০২৬ ( মঙ্গলবার ) :

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। নেইল গান্ধী এর নেতৃত্বে বিট্রিশ প্রতিনিধিদলের সদস্য শাহনাজ করিম ও এশিয়া ফাউন্ডেশনের BSEA টিম লিডার সারা এল টেইলর বৈঠকে উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বৈঠকের ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলো জানতে চান।

বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জ সমুহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধিতে সরকারও যুক্তরাজ্যের সাথে কাজ করতে চায়। এ সময় উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের MATT (Managing at The Top) এর আদলে যুক্তরাজ্যে ট্রেনিংয়ের প্রস্তাব করলে এবং BPATC সহ আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউট গুলোর অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহায়তা চাইলে প্রতিনিধিদল ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন ও পরিচালক মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102