শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৫ :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, শুটিং, এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। বিএফডিসির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে বেশ কিছু সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন। এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102