শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
উত্তরবঙ্গের কিংবদন্তী রাজনীতিবীদ ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মা।রা গেছেন ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসি’র বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার: লক্ষ্যমাত্রা ১১,৭৭৬ টন জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলে হর্ণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ঐক্যের অভাবে সাংবাদিকরা মজুরি বোর্ডের নির্ধারিত বেতন থেকে বঞ্চিত হচ্ছে,,,,, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলে হর্ণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আরো কয়েকজন।

গতকাল বৃহস্পতিবার (২৮মে ) সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা এলাকার বরইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে বরইতলা নামক স্থানে বেড়াতে যায় বিভিন্ন এলাকার লোকজন। সেখানে মোটরসাইকেলের হর্ণ বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ(২২) ও পাখিমারা গ্রামের লাল্টু (৫০) এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয় দেলোয়ার বিশ্বাস নামে এক ব্যক্তি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে দ্রুত রেফার্ড করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন- হরিশপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শুভ (২২), একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে আবু তালেব (৫৫) ও ভায়না গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহাবুব রহমান,তারা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এই ঘটনার সাথে জড়িত অপরাধিদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102