বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায়; ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য —–: এলজিআরডি প্রতিমন্ত্রী জধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি —– প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ০২ প্লাটুন বিজিবি মোতায়েন হরিণাকুণ্ডুতে ইউএনও একাদশ বনাম শিক্ষক একাদশের প্রীতি ম্যাচ: হ্যাটট্রিকে জয়ী ইউএনও ‎​ভোগান্তির মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা: বিশ্বরোড-আশুগঞ্জে যানজট মুক্তির নেপথ্যে হাইওয়ে পুলিশ সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ পালন করছে ধামরাই সদর ইউনিয়ন শরীফবাগ এলাকার কিছু মুসল্লী ঈদ এলেই টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে কামার পল্লী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে যানজট মুক্তির নেপথ্যে হাইওয়ে পুলিশ সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

জধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি —– প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

আলী আহসান রবি :

ঢাকা, ২৭ মে ২০২৬

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বিকেলে দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মেট্রোরেল স্টেশনের নিচে বা আশেপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেয়া হয়নি। গত দুইদিন আগে হঠাৎ ভারি বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী গরু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিল। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিজে এসে রাস্তা থেকে পশু সরিয়ে হাটের নির্ধারিত স্থানে নিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছেন। তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে এসে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।”

প্রতিমন্ত্রী জানান, রাস্তার ওপর পশু চলে আসায় কিছু জায়গা নোংরা হয়েছিল। তবে আজ সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “এখানে সার্বক্ষণিক সিটি কর্পোরেশনের লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মেট্রোর আশেপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেয়া হবে না।”

তিনি বলেন, “আমরা বারবার বলেছি, নির্ধারিত সীমানার বাইরে হাট বসবে না। যখনই বিষয়টি আমাদের নজরে এসেছে, তখনই ব্যবস্থা নিয়েছি। জনগণেরও সহযোগিতা প্রয়োজন।”

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন, “যখন বৃষ্টি হয়েছিল তখন কিছু ব্যবসায়ী তাদের গরু নিয়ে সেখানে অবস্থান নিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার বসেছে জানতে পেরে রাত দেড়টায় আবার ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছি। আজ সকাল থেকেই ক্লিনিং কার্যক্রম চলছে।”

তিনি আরও বলেন, “এই জায়গা আমরা ইজারা দেইনি। যারা সেখানে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। ইজারাদারদের সাথেও এ বিষয়ে কথা বলা হ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102