ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধামরাই পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির অনন্য উপলক্ষ।”
তিনি আরও বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের প্রধান লক্ষ্য।”
ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ধামরাই পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনুক। মহান আল্লাহ তায়ালা সকলের কোরবানি কবুল করুন।”
তিনি ধামরাই পৌর এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণ সমাজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।