বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ধামরাই পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌর বিএনপির

মো: মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ধামরাই পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল রহমান। তিনি বলেন, ঈদুল আজহা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা গ্রহণের এক মহিমান্বিত উৎসব। এই ঈদের মূল শিক্ষা সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।

এক শুভেচ্ছা বার্তায় আতিকুল রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মত্যাগের মহান আদর্শে উজ্জীবিত করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ধামরাই পৌর এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সকল মানুষের ঘরে পৌঁছে যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

আতিকুল রহমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন। পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102