সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সরকারি রাস্তা দখল করে কুয়া খনন আশুলিয়ায় চরম ঝুঁকিতে হাজারো শ্রমিক ও শিক্ষার্থী

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া শরিফ মার্কেট এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তা দখল করে কুয়া খননের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম লতিফ মোল্লা। ব্যস্ততম এই সরকারি রাস্তায় এভাবে কুয়া খুঁড়ে রাখায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দা, পোশাক শ্রমিক এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

​হাজারো মানুষের চলাচলের পথে মরণফাঁদ
​স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়া উত্তর পাড়ার এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথ দিয়ে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক যাতায়াত করেন। পাশেই স্কুল থাকায় ছোট ছোট ছেলেমেয়েরাও প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করে।

এমন একটি ব্যস্ততম সরকারি রাস্তার ওপর প্রকাশ্য দিবালোকে কুয়া খনন করা হলেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

​এলাকাবাসীর প্রশ্ন, সরকারি রাস্তায় এভাবে কুয়া খোদার নিয়ম কি আদেও আছে। যদি কোনো শিশু বা শ্রমিক এই কুয়ায় পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন, তবে তার দায়ভার কি লতিফ মোল্লা নিবেন।

​​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, লতিফ মোল্লা এলাকায় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। অন্যায়ভাবে রাস্তা দখল করলেও তার ক্ষমতার দাপটের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয়দের মনে এখন একটাই প্রশ্ন লতিফ মোল্লার ক্ষমতার শেষ কোথায়।

​এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি রাস্তায় এই ধরনের খননকাজ করার আগে স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই ব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিবের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, লতিফ মোল্লা ইউনিয়ন পরিষদের সাথে কোনো প্রকার যোগাযোগ বা অনুমতি না নিয়েই সম্পূর্ণ অবৈধভাবে এই কুয়াটি খুঁড়েছেন।

​​সরকারি রাস্তা এভাবে দখল ও ঝুঁকিপূর্ণ করে রাখায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102