তিনি বর্তমানে ঢাকা সমিতির পরিচালক,ও আগামী দিনের কাউন্সিলর প্রত্যাশী মো: ফজলুল হক বাবু ঢাকা ৭ বংশাল থানার সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ও বংশাল থানার সকলের কাছে দোয়া চেয়েছেন।
মো: ফজলুল হক বাবু ৩৫ নং ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর প্রত্যাশী। তিনি ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত কোতোয়ালি থানার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা সমতির পরিচালক।ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক ও সদস্য সচিব মো: ফজলুল হককে আগামী দিনের কাউন্সিলর হওয়ার আহ্বান জানিয়েছেন।তাই তিনি প্রার্থী প্রত্যাশি।
মো: ফজলুল হক বাংলা নববর্ষ উপলক্ষে সকল বংশাল থানার সর্বস্তর এর জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।
মো: ফজলুল হক একজন আদর্শ এবং সৎ ব্যক্তিত্ব। বংশাল থানার ৩৫ নং ওয়ার্ডের সকল বাসিন্দারা তাকে দেখতে চায় কাউন্সিলর হিসেবে। তাই তিনি সকলের দোয়া নিয়ে আগামী দিনের পথ চলার কার্যক্রম শুরু করবেন। তিনি একজন সফল ব্যক্তি যার কোন দুর্নীতি নেই এবং যিনি জনসাধারণের উপকারে আসবে বলে আমরা জানতে পেরেছি। তিনি একটি সামাজিক সংগঠনেরও নেতা এবং মানুষের পানি পান করার জন্য একটি কল তার নিজের বাসভবনে লাগিয়ে দিয়েছেন; যাতে মানুষ তৃষ্ণা নিবারণ করতে পারে। জনকল্যাণে তিনি অনেক কাজ করবেন। সন্ত্রাস ও মাদক নির্মূল করবে, খেলার মাঠ করবে এবং বিভিন্ন সামাজিক কাজ করবেন বলে আমাদেরকে জানান। ৩৫ নং ওয়ার্ডে স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি ঘটাবেন, বিভিন্ন দুস্থ মানুষের সেবা করবেন এবং তাদেরকে ফ্যামিলি কার্ডের আয়ত্তে আনার ব্যবস্থা করবেন। তার জন্য এলাকাবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মো: ফজলুল হক ১৯৭২ সালের ২৪ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মৃত হাফিজ উদ্দিন এবং মাতার নাম মরহুমা নূর জাহান বেগম।তার দাদার নাম মৃত জহুরুল হক এবং পর দাদার নাম হাজী ওসমান গণি। তিনি পুরান ঢাকার ১৮ নং বংশাল রোডে জন্মগ্রহণ করেন।