শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ চৈত্র (৩০ মার্চ):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong এর মধ্যে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাতে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) আদর্শ কাঠামো নির্ধারণ এবং এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের সম্ভাব্য কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বিসিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ বিষয়ে এডিবির একান্ত সহযোগিতা কামনা করেন।

এডিবি কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারিত্ব জোরদার করা, নীতিগত সংস্কার ত্বরান্বিত করা, উদ্ভাবনী জলবায়ু প্রকল্প উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞান বিনিময় সহজতর করার দায়িত্ব পালন করবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছার এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102