শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের, নারীর জন্য নিরাপদ —-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামী বাংলাদেশের ইদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ইদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ মার্চ সকাল ১০ টায় কদমতলী চেয়ারম্যান বাড়ীতে অনুষ্ঠিত ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার নায়েব আমির অধ্যাপক আলমগীর সরকার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

এসময় আরও বক্তব্য রাখেন, হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী সাইদুল হক, তিতাস উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সরকার, ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ছবির হোসেন, যুব তরঙ্গের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, তিতাস উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শামীম খান, আবু হানিফ প্রধান মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার সালাহউদ্দিন ভূইয়া, তিতাস সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি আওলাদ হোসেন, লালপুর গ্রামের জামায়াত নেতা হাজী মোঃ সিদ্দিকুর রহমান, জিয়ারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফ, নারান্দিয়া ইউনিয়নের আমির ডাক্তার হুমায়ুন কবির, নয়াকান্দি গ্রামের জামায়াত নেতা শামসুদ্দিন, কদমতলী গ্রামের সমাজসেবক রফিকুল ইসলাম, জগতপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া মোল্লা, ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন ভূইয়া,জিয়ারকান্দি ইউনিয়নের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, কদমতলী গ্রামের সমাজসেবক মবিন মোল্লা ও কামরুজ্জামান সরকার প্রমূখ।

সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী সাইদুল হক।

এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি যে ভালোবাসা দেখিছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় তিতাস হোমনায়ও নিরব ভোট বিপ্লব হয়েছে। জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিলেও বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রায় পরিবর্তন করে ক্ষমতায় এসে এখন মুনাফিকি শুরু করেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও, এখন বেমালুম ভুলে গেছেন। “যার জন্য সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102