সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে দলিল লেখক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। এসময় উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও সমিতির পক্ষ থেকে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়াকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভেন্ডারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব আলম সরকার ভেন্ডার, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রধান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফুল আলম সরকার, হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, আবুল হোসেন বুলবুল, মিজানুর রহমান ভুলু সিকদার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ভূইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীব সরকারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102