সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জগন্নাথকান্দিতে “হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশন ঘর ও ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উদ্বোধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামে শুভ উদ্বোধন হলো “হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশ”র।

লন্ডন প্রবাসী মোঃ মুজিবুর রহমানের বাড়ীতে আলোচনা সভার মাধ্যমে জনকল্যাণমুখী এই সংগঠনের শুভ উদ্বোধন করেন মানবিক ডাক্তারখ্যাত ঢাকা মেডিকেল কলেজ’র (ডিএমসি’র) সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ তারিকুল ইসলাম সুমন। সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মুজিবুর রহমানের ভার্চুয়ালী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতিমোঃ সাইদুল হাসান শাহীন।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাথাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মিন্টু। মাথাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম আযম ও স্বেচ্ছাসেবক আবু হানিফ মিয়ার যৌথ পরিচালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব খন্দকার মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু, এনজিও কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, অনলাইন এক্টিভিষ্ট মোঃ পারভেজ ভুঁইয়া, তরুণ এডভোকেট মোঃ রিফাত আদনান, স্বেচ্ছাসেবক মোঃ সোহেল রানা ও সাইদুল হাসান মিঠুন প্রমূখ।

হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাথাভাঙা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, তরুণ সমাজ সেবক মোঃ সালমান সাদী, মোঃ শুক্কুর আলী, মোঃ ফারুক, মোঃ শিপন, মোঃ আরিফ, মোঃ সিরাজ, বিল্লাল হোসেন, আবু কালাম, ছালেহ মুছা, খান জাহান, মোঃ কদর আলী ইয়াসিন, মোঃ সাকিলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সভাপতি ভার্চুয়ালী বক্তব্যে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন এবং এই সংগঠনটিকে সকলে সামনের দিকে এগিয়ে নিতে আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে আগত সকলের নিকট কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করবো। মুসলিমদের পাশাপাশি নওমুসলিম পরিবারেও আমাদের স্বেচ্ছাসেবিরা মোট ১৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিবেন এবং দু-চালা টিনের ঘর বিতরণ করার মাধ্যমে হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনরর উদ্বোধনী করা হলো।

সংগ্রহ কাশেম ভূঁইয়া

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102