মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের স্টাফ ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত

শেখ রাসেল
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের সামনের ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। রোববার সকাল ১০ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে সামনে হাসপাতালের গার্ড ও হকারদের মধ্যে এ ঘটনা ঘটে।

এসময়ে গুলজার, সোহেল ও রাজু নামে ৩ ফুটপাত দোকানী আহত হয়েছে। নারী শিশু ও স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ কেউ এঘটনায় আহত হয়েছে কিনা এমন তথ্য দিতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। আহত গুলজার নামে এক ফুটপাতের দোকানী জানান, আমি সকালে নারী শিশুর সামনে সরকারী রাস্তায় ডাব বিক্রি করছিলাম, এমন সময়ে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা ফুটপাত থেকে সরে যেতে বলে।

এর প্রতিত্তোরে সরকারী রাস্তায় আছি, আমি সরে যাবো কেন সরকার যদি সরে যেতে বলে তবে আমি সরে যাবো এমন কথা বলার সাথে সাথে সিকিউরিটি গার্ড আলামিন ও রাজুর নেতৃত্বে আমাকে মারতে মারতে হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে নিয়ে আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায় জোরপূর্বক জবানবন্দি সহ স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।

এরপরে সিকিউরিটি গার্ডরা লাঠিসোটা নিয়ে দোকানদারদেরকে মারতে হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেয়। এসময় আমাদের উপর ইটপাটকেল মারে। এতে আমি সহ আরও দুইজন আহত হয়।

এই বিষয়ে নারী শিশু হাসপাতালের ম্যানেজার হারুন অর রশিদ বলেন, হাসপাতালের সামনে আগের দিন দোকানপাট বসাতে নিষেধ করা হয়েছিল। তারপরও ভ্যানে করে দোকান বসাইছে। তখন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দোকনদার গুলজারকে হাসপাতালে আনার জন্য সিকিউরিটি গার্ডদের পাঠানো হয়। সে না আসতে চাইলে সিকিউরিটি গার্ডরা ধরে আনে। পরবর্তীতে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রুবেল হাওলাদার সাংবাদিকদের বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102