সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মোল্লাহাটে গুলিতে শ্রমিকলীগ নেতা ও ব্যবসায়ী সোহাগ শেখ নিহত, এক সপ্তাহ আগেই গুলিবিদ্ধ হন ম্যানেজার

এস এম মনিরুজ্জামান
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও টিন/হার্ডওয়ার ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের একজন ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে গত ৭ মার্চ শনিবার রাত আটটার দিকে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলাম (২৭) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। কর্মস্থল থেকে নিজ বাড়ি কুলিয়া গ্রামে যাওয়ার পথে ঢাকা–খুলনা মহাসড়কের কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এক সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারীকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মচারীকে হত্যাচেষ্টা এবং আজ মালিককে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102