সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ক্লাবের প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি মোঃ সবুজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব প্রমূখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং বেঙ্গল সোসাইটির সভাপতি রকিব উদ্দিন, দুলারামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল সরকার, তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান, আল আমিন, নাঈম সরকার, কামরুল হাসান, সাব্বির রহমান, শামসুল হক, আমিনুল ইসলাম ও আনিসুর রহমান প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নাঈম সরকার ও মোঃ হানিফ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব একটি পুরনো সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অনেকটা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা ও শ্রম দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বিশেষ করে যারা প্রবাস থেকে সহযোগিতা করেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

ইফতারের পূর্বে সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা ও সদ্য প্রয়াত কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102