সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা হোমনায় ১৫ দিনে ও ত্রিপল মার্ডার এর তদন্তে দৃশ্যমান অগ্রগতি নাই, আতঙ্কে বিক্ষোভ মিছিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লা হোমনা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত ত্রিপল মার্ডারের ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
দ্রুত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বুধবার (৪ মার্চ) উত্তর মনিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নারী-পুরুষ, তরুণ-যুবক ও প্রবীণরা জড়ো হয়ে “খুনি কেন বাইরে, প্রশাসন জবাব দাও”সহ নানা স্লোগান দিতে দিতে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বক্তারা বলেন, ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী পাপিয়া আক্তার সূখি (৩২), চার বছরের পুত্র মোহাম্মদ হোসাইন ও ভাতিজা জুবায়ের (৫)-কে হত্যা করে। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ওসি মুঠোফোনে জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। থানার নিজস্ব টিমের পাশাপাশি জেলা পুলিশের বিশেষ টিম, সিআইডি, পিবিআই ও ডিবি সমন্বিতভাবে কাজ করছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট ইউনিটগুলো নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর বলে প্রশাসনের সকল ডিপার্টমেন্ট কাজ করার পরেও জনবসতি গ্রামের ভিতরে তিনটি মাডার এর একটির তথ্য ১৫ দিনে। উদ্ধার করতে পারেনি এতে রহস্যজনক মনে করছে এলাকাবাসি তবে মৃতের স্বামী মো. জহিরুল ইসলামের কাছ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা গেলে তদন্ত আরও গতিশীল হতে পারে। দ্রুত বিচার নিশ্চিত করে এলাকায় স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনারও আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102