বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রাথমিক শিক্ষা থেকেই মানোন্নয়নে জোর: নিবিড় তদারকির ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৪ মার্চ, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার কাজে উৎসাহ ও গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ ৪ মার্চ দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার শুরুটা হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কাজেই প্রাথমিক থেকেই আমাদের নজর বাড়াতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ব্যতীত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব নয়।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার মতো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীরও প্রিয় বিষয় শিক্ষা। দুজনের নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। প্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা করেন। সারা সপ্তাহের কাজের অগ্রগতি তাঁর নিকট উপস্থাপন করতে হয়। শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি উল্লেখ করেন, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অভিযোগ রয়েছে। এটি থাকবেই, সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। যেসব দাবি যৌক্তিক, সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, এবার বাজেট বৃদ্ধি পাবে। যৌক্তিক অভিযোগগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্ত্রী মাঠপর্যায় পর্যন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি নিবেদিত হয়ে কাজ করলে শিক্ষার মান উন্নত হবে। আমরা কী করেছি, কী করা উচিত এবং কীভাবে শিক্ষার মান আরও উন্নত করা যায়—এ বিষয়ে আমাদের নজর দিতে হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রকল্পগুলোর মূল্যায়ন করা হবে। সেসব প্রকল্পের মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। অতীতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102