কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের বাতাকান্দি পশ্চিম বাজারের লাইফ কেয়ার মেডিসিন কর্নারের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে বাতাকান্দি পশ্চিম বাজারের লাইফ কেয়ার মেডিসিন কর্ণারের শুভ উদ্বোধন করেন-তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া।
বাতাকান্দি বাজারের বাস স্ট্যাশনের পশ্চিমপার্শ্বে লাইফ কেয়ার মেডিসিন কর্ণার পরিচালনা করবেন, মোঃ মজিবুর রহমান শুভ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক মো.সামির হোসেন মোল্লা, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, ফজলুল হক প্রধান, বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম মুন্সি।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির প্রমুখ। মানবিক সেবা সুলভে ঔষধ পাইকারী ও খুচরা বিক্রি হবে এখন থেকে প্রতিদিন।