শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

কুমিল্লা তিতাসে বিএনপির নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে তিতাস উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল চারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভূঁইয়া ও সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া প্রমুখ।

সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজেদের পরিচয় তুলে ধরে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানিয়ে উপজেলার মানোন্নয়নে বিভিন্ন সমস্যার কথা জানান এবং সংস্কার কাজের উদ্যোগ নিয়ে তিতাস উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত এমপির কাছে সহযোগিতা কামনা করেন। পরে সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, তিতাসের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন। আপনাদের সকলের সহযোগিতা পেলেই এই উপজেলার উন্নয়ন সম্ভব।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন কেউ কোন প্রকার বিরক্ত করলে আমাকে জানাবেন। হোমনা-তিতাসের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। সাধারন জনগনের জীবন মানোন্নয়নে আমি অঙ্গিকারবদ্ধ।

এসময় তিতাস উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪০জন কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে দোয়া মোনাজাত পাঠ করে ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102