শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমারীয়া কেন্দ্র এলাকায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার সাতানী ইউনিয়নের কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক (দায়িত্ব প্রাপ্ত কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, আবুল হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আমিরুল ইসলাম মানিক, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিরা ও নির্বাহী সদস্য মো.মাহবুবুল হক প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন মোল্লা ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সিকদার ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সাতানী ইউনিয়ন বিএনপির সিনিয়র
সহ সভাপতি মো.জাকির সদাগর, সাধারণ সম্পাদক ডিএম রাসেল মেম্বার, সহ সভাপতি মো.গিয়াস উদ্দিন মাষ্টার, মতিন ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মো.শহিদুল্লাহ ভূইয়া, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন সরকার, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, যুগ্ম- আহবায়ক মো.রোকন উদ্দিন সরকার, সদস্য আলমগীর হোসেন আলম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার, যুগ্ম-আহবায়ক রহমতুল্লাহ রাতুল সরকার,শামীম সরকার, মো.সাগর মিয়া, রকিবুল হাসান শাকিব, সাতানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন, শ্রমিক দলের আহবায়ক গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরশ আলী, আলম মিয়া, শারফিন আহমেদ সাকিব, জালাল রাজ, ওয়াসিম, সেলিম সিকদারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সাতানী ইউনিয়নের চরকুমারীয়া কেন্দ্রের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102