তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের গাজীপুর পীর শাহবাজ(রা:)
বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মেলা তিনদিনের মিলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার গাজীপুর পীর শাহবাজ(রা:) বাৎসরিক তিন দিনের ওরশ মোবারক উপলক্ষে মেলায় কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের কুস্তি খেলার ফাইনালে প্রধান অতিথি হিসেবে খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের হাতে পুরস্কার তোলে দেন-কুমিল্লা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া।
তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি ও খেলা কমিটির সভাপতি কাজী কবির হোসেন সেন্টু মাষ্টারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেনতিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন বুলবুল।
আক্তারুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক, মো.মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার,নির্বাহী সদস্য মো.বশির আহমেদ পাঠান, মাজার কমিটির সভাপতি সাহিদুল আহমেদ সাঈদ,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, তিতাস উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, জাসাসের আহবায়ক দেলোয়ার হোসেন প্রধান, তিতাস উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকার, তিতাস উপজেলা যুব দল নেতা মো.রবিউল ইসলাম পাঠান, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবু হানিফ পাঠান, তিতাস উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সাকিবসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য খেলা প্রেমী দর্শকরা।