শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিদেশে পাঠানো নামে প্রতারণার অভিযোগ

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রিপোর্টার, মো: সেলিম রানা :

ময়মনসিংহের শেরপুরের খুনুয়া নতুন পাড়া এলাকার এক যুবককে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত সুবিধা না দিয়ে তাকে বিদেশে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ আকাশ জানান, স্থানীয় দালাল সোহেল রানা এবং তার ফুফু মনিষা বিদেশে পাঠানোর নামে তার কাছ থেকে অর্থ নেন। ঢাকা মহাখালী সৈনিক ক্লাবের সামনে তাদের অফিস। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী কোম্পানি ভিসা, থাকা-খাওয়া, মাসিক ১৫০০ রিয়াল বেতন এবং দৈনিক ৮ ঘণ্টা ডিউটির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এসবের কোনোটি পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে সৌদি আরব এ অবস্থানরত আকাশ জানান, তাকে বিভিন্ন জায়গায় কাজ পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। তার দাবি, একই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন আরও বহু প্রবাসী শ্রমিক, যারা দালাল ও চক্রের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন। ভুক্তভোগীর বাড়ি শেরপুর জেলা এর খুনুয়া নতুন পাড়ায়। তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় প্রবাসীদের সংগঠন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সংগঠনটির সদস্য হিসেবে আকাশ সৌদি প্রশাসন এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন।

তিনি বিশেষভাবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের, ক্ষতিপূরণ আদায় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে যাওয়া আরও অনেক মানুষ এই প্রতারণার শিকার হতে পারে। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি ও তার পরিবার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102