আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধী দলীয় হুইপ মনোনীত হয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতিকে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের এম, আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জের ৬ টি আসনের মধ্যে বিএনপি ৫ টি এবং জামায়াত ১ টিতে জয়লাভ করে।